কানের পুঁজ পড়ার কারণ :
- ঘন ঘন সর্দি, কাশি হলে এবং নাকে এলার্জির প্রকোপ বেড়ে গেলে।
- গলায় টনসিল বা এডিনয়েড এবং নাকের গহ্বর বা সাইনাস এর ইনফেকশন থাকলে।
- কানের যে কোন অংশ ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হলে।
- শোয়ানো অবস্থায় বাচ্চাকে বুকে দুধ খাওয়ালে।
- কানের মধ্যে পানি প্রবেশ করলে এবং যথাসময়ে তা না বের করলে।
- ভেজা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে জীবনযাপন করলে।
- কানে আঘাত পেলে অথবা অপারেশন পরবর্তী জটিলতা হিসেবে কান দিয়ে পুঁজ পড়তে পারে।
- রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে যেমন: ডায়াবেটিস, হাঁপানি, ক্যান্সার, এইডস ইত্যাদি রোগে আক্রান্ত হলে।
- নাক ও মুখের জন্মগত ত্রুটি যেমন:- ঠোঁট কাটা, তালু কাটা থাকলে কান দিয়ে পুঁজ পড়ার সম্ভাবনা থাকে।