মুখ ও গলা সুরক্ষার জন্য কিছু সাধারণ অভ্যাস অনুসরণ করা যেতে পারে। এই অভ্যাসগুলো সুস্থ থাকতে সাহায্য করবে।
ঠাণ্ডা খাবার বা পানীয় খাবেন না।
খাবারে অতিরিক্ত তেল, ঝাল, ও মসলা ব্যবহার করা থেকে বিরত থাকুন।
রাতে ঘুমাতে যাওয়ার ২ থেকে ৩ ঘণ্টা আগে রাতের খাবার খান।
গলা বা মুখের ভেতরে কোনো ফোলা বা টিউমার দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
পান, সুপারি, তামাক ও জর্দা খাওয়া থেকে বিরত থাকুন।
প্রতিবার খাবার পর জিহ্বা ও দাঁত পরিষ্কার করুন।
উচ্চ স্বরে চিৎকার করা বা ফিসফিস করে কথা বলা থেকে বিরত থাকুন।
কথা বলা সম্পূর্ণ নিষেধ ২ সপ্তাহ পর্যন্ত (যদি প্রয়োজন হয়)।
পর্যাপ্ত পানি পান করুন।
ধূমপান থেকে বিরত থাকুন।
কুসুম গরম পানির সাথে মধু মিশিয়ে ভাপ নিন।