কানের ড্রপ বা তেল (অলিভ অয়েল) কিভাবে ব্যবহার করবেন
- 1দু’হাত ভালো করে ধুয়ে শুকিয়ে নিন।
- 2ড্রপ
বা তেলটি স্বাভাবিক তাপমাত্রায় আছে কিনা তা দেখে নিন।
- 3শুয়ে
ঘাড় এক পাশে কাত করুন যেন যে কানে তেল দিতে চান সে কানটি উপরের দিকে থাকে।
- 4কানের
নিচের অংশ বা লতি টেনে ধরুন।
- 5ধীরে
ধীরে ৫-৬ ফোটা ড্রপ বা তৈল (প্রাপ্ত বয়ষ্কদের জন্য) ২-৩ ফোটা (ছোট বাচ্চাদের জন্য) কানের
ভেতরে দিবেন।
- 6১৫
মিনিট মাথা সেভাবেই কাৎ করে রাখুন।
- 7অপর
কানে দিতে হলে এক কানে দেয়ার ১৫ মিনিট পর মাথা অন্য পাশে কাৎ করে উপরের ধাপগুলো শুরু থেকে
অনুসরণ করুন।
কানের ময়লা/ WAX / মোম/ ঠেলা প্রতিরোধে করণীয় ও বর্জনীয়
করণীয়ঃ
- অলিভ অয়েল ৫-৬ ফোটা আক্রান্ত কানে দিনে ৩-৪ বার দিবেন।
- প্রেসস্ক্রিপশনে উল্লেখিত ড্রপটি ৬-৮ ফোটা আক্রান্ত কানে
দিনে ৪-৫ বার দিবেন।
- কান অতিরিক্ত চুলকালে এন্টি হিস্টামিন জাতীয় ট্যাবলেট
খেতে পারেন।
বর্জনীয়
- কটন বাড বা আঙ্গুল দিয়ে কান খোঁচা- খুঁচি করবেন না।
- কানে যেন কোনভাবেই পানি না ডুকে খেয়াল করবেন।
- কানের মধ্যে সরিষার তৈল, নারিকেল তৈল, সয়াবিন তৈল
দেওয়া যাবে না। অনেকেই তৈল গরম করে কানের মধ্যে দিয়ে থাকেন যা কানের জন্য খুবই ক্ষতিকর।